ঝালকাঠীতে দুই স্কুলছাত্রকে ক্ষুর দিয়ে জখম
ঝালকাঠীর নলছিটি উপজেলায় দুই স্কুলছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে বখাটেরা|
বৃহস্পতিবার সকালে উপজেলার আখরপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে জানিয়েছে পুলিশ|
আহত আখরপাড়া গ্রামের বারেক সিকদারে ছেলে পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাইম সিকাদার (১৪) ও একই গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে নবম শ্রেণির ছাত্র রিপন হাওলাদারকে (১৩) নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নলছিটি থানার ওসি মাসুদুজামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ~ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।"
হাসপাতালে চিকিৎসাধীন রিপন হাওলাদার জানায়, বিভিন্ন সময়ে রুবেল, মিরাজসহ একদল বখাটে স্কুলে যাওয়া সময় তাদের বিরক্ত করত।
“এর প্রতিবাদ করায় সকালে স্কুলে যাওয়ার পথে রুবেল, মিরাজ, শাহাদাতসহ কয়েকজন তাদের ক্ষুর দিয়ে জখম করে পালিয়ে যায়।”
