সিলেটে এরশাদ-মুহিত বৈঠক
নিজের নির্বাচনী এলাকা সিলেটে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট সার্কিট হাউজে তাদের এ বৈঠক হয়।
বৈঠকে অর্থমন্ত্রী সিলেট থেকে নির্বাচন করার কথা জানান। সিলেটে মহাজোট সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কেও কথা বলেন তিনি।
বুধবার বিকেলে সিলেটে জনসভায় ভাষণে মহাজোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন এরশাদ।
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “এরশাদমহাজোটে আছেন কি না এটা তার ব্যক্তিগত মন্তব্য। আমরাও চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক।”
বিএনপিও নির্বাচনে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, সিলেট জেলার আহ্বায়ক সেলিম উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ উপস্থিত ছিলেন।
