গাজীপুরে ফুজি পাইপ কারখানায় ডাকাতি
গাজীপুর দাক্ষিণখান এলাকায় ফুজি পিভিসি পাইপ অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ডাকাতি হয়েছে।
বুধবার গভীর রাতে ডাকাতেরা কারখানা থেকে নগদ টাকা ও মালামাল লুটে নেয়।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন সেলিম জানান, অস্ত্রের মুখে কারখনার নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের হাত-পা বেঁধে নগদ চার লাখ টাকাসহ ৬৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।
তিনি বলেন, রাত পৌণে ৩টার দিকে ৫০-৬০ জন ডাকাত সীমানা প্রাচীর টপকিয়ে কারখানার ভেতরে ঢুকে এবং কারখনায় থাকা নিরাপত্তা কর্মীসহ ১৫ জন শ্রমিককে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। পরে ভেতরে থাকা পাইপ তৈরির কাঁচামাল ৫০ টন রেজিন, ২০টি মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
পূবাইল ফাঁড়ির উপ-পরিদর্শক মিস্টার আলী বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
