চট্টগ্রামে নাশকতা: ৩ শিবিরকর্মী রিমান্ডে
নগরীর এনায়েত বাজার মোড়ে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার শিবিরের ৬৬ নেতাকর্মীদের মধ্যে তিন জনকে রিমাণ্ড ও বাকিদের জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভুঁইয়ার আদালতে গ্রেপ্তার শিবির নেতাকর্মীদের হাজির করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ বলেন, গ্রেপ্তারদের ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত তিন জনের একদিনের রিমান্ড মঞ্জুর করে। বাকিদের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
যে তিন জনের রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হলেন সোহেল রানা, রুহুল আমিন ও মিজানুর রহমান।
গত ১৭ সেপ্টেম্বর যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত কাদের মোল্লার আপিলের ফাঁসির রায় ঘোষণার পর নগরীর এনায়েত বাজার মোড়ে পুলিশের গাড়িতে আগুন দেয় ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।
এসময় কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয়। ওই ঘটনার পর নগরীর বিভিন্ন স্থান থেকে ৩২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
