২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যাচাইয়ের পর ৩০ জনকে মুক্তি

শিবিরকর্মী সন্দেহে চট্টগ্রামের ডিসি হিল ও চান্দগাঁও আবাসিক এলাকা থেকে আটক ৩৩ জনের মধ্যে ৩০ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 08:42 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বুধবার সকাল ১০টায় নগরীর ডিসি হিল এলাকা থেকে অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়।

হাতবোমা ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় চান্দগাঁও আবাসিক এলাকা থেকে আটক করা হয়েছিল আরো চার জনকে।

নগরীর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকদের মধ্যে কেউ কেউ ডিসি হিলে প্রাতঃভ্রমণে এসেছিল। কেউ কোচিংয়ে যাচ্ছিল।

এদের মধ্যে দুই জনকে এনায়েত বাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

গ্রেপ্তার দুইজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমাণ্ড চাওয়া হলেও শুনানি না হওয়ায় তাদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান উৎপল বড়ুয়া।

চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার চার জনের মধ্যে তিনজনকে ছেড়ে দেয়ার তথ্য জানিয়ে পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শহীদুল্লাহ বলেন, চার জনের মধ্যে যাচাই শেষে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা সাধারণ মানুষ।