২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় আওয়ামী লীগ নেতা অপহরণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তিপণের দাবিতে এক আওয়ামী লীগ নেতা ও এক মুক্তিযোদ্ধাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 06:47 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

সোমবার সকালে জেলা সদরে যাওয়ার সময় অপহৃত হন উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাসিন্দা সিরাজুল ইসলাম ও হোড়পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন।

উল্লাপাড়া থানার ওসি হাবিবুল ইসলাম জানান, অপহৃতরা পরস্পরের বন্ধু। জেলা সদরে যাওয়ার  সময় কয়ড়া ও পূর্ণিমাগাতি এলাকার মাঝামাঝি স্থানে অস্ত্রের মুখে দৃর্বৃত্তরা তাদের অপহরণ করে নিয়ে যায়।

ওসি বলেন,  রাতে উভয় পরিবারের কাছে মোবাইলে ফোন করে অপহরণকারীরা ৫০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে।”

এ ঘটনায় অপহৃত সিরাজুল ইসলামের ভাতিজা নুরুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেছেন।

অপহৃতদের উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।