সিলেট পলিটেকনিকে ছাত্রলীগ-ছাত্রদল পাল্টাপাল্টি ধাওয়া
সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউটে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ছাত্রদলের মিছিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফরকে স্বাগত জানিয়ে দুপুর ১২টার দিকে ইন্সটিটিউট ক্যাম্পাসে মিছিল করার প্রস্তুতি নেয় ছাত্রদল।
ছাত্রদল নেতাকর্মীরা বাইরে থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে ইন্সটিটিউটের প্রধান ফটকের কাছে বাধা দেয় ছাত্রলীগ।
এ সময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে।
এসময় ৮-১০টি হাতবোমারও বিস্ফোরণ ঘটে।
দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, ছাত্রদল মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
