ভোলায় প্রতিমা ভাংচুর
ভোলার তজুমদ্দিন উপজেলার একটি সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার গভীর রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের দাসেরহাট সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।
দাসেরহাট সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ছোটন চন্দ্র দাস জানান, রাত ২টা পর্যন্ত মন্দিরে লোকজন ছিল। এরপর মন্দির থেকে সবাই চলে গেলে রাতের কোন এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে গণেশের প্রতিমা ভাংচুর করে।
মঙ্গলবার সকালে মন্দিরে এসে প্রতিমা ভাংচুরের বিষয়টি দেখতে পান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা মন্দির পরিদর্শন করেন।
এ ব্যাপারে তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, মন্দিরের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিমা ভাংচুরের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
