২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে সোনার বারসহ যাত্রী আটক

চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে আটটি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 01:24 AM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার রাত সাড়ে ১১টার দিকে শারজা থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রী বিশু বর্ধনের (৪০) কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. সেলিম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ১১টায় ফ্রাইটটি নামার পর ওই যাত্রীকে সন্দেহজনকভাবে তল্লাশি করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন প্রতিটি ১০ তোলা করে মোট ৮০ তোলা।

আটক ওই যাত্রীকে আইনী প্রক্রিয়া শেষে পুলিশে দেয়া হবে বলে জানান ওই কাস্টমস কর্মকর্তা।