২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাজালাল ও যশোর বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তিচ্ছুদের সনদ যাচাই আগেই

শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সনদ পরীক্ষার আগেই যাচাই করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 07:52 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সনদ যাচাই বাছাই শেষে পরীক্ষার জন্য বিবেচিতদের নামের তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়গুলো।

শাহজালাল বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোটায় ভর্তিচ্ছুদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদের কপি ২৫ অক্টোবরের মধ্যে দুই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission ও www.jstu.edu/admission -এ আপলোড করতে হবে।

এবারের ভর্তি পরীক্ষায় শাবিপ্রবিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ২৫টি, আদিবাসীদের জন্য ২৫টি ও প্রতিবন্ধীদের জন্য ১৩টিসহ মোট ৬৩টি আসন সংরক্ষিত থাকবে।

এছাড়া যবিপ্রবিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০টি, আদিবাসীদের জন্য ৬টি ও প্রতিবন্ধীদের জন্য ৬টিসহ মোট ৪২টি আসন সংরক্ষিত থাকবে বলে জানান অধ্যাপক জাকির।

আগামী ৩০ নভেম্বর একই প্রশ্নপত্রে বিশ্ববিদ্যালয় এ দুটির ভর্তি পরীক্ষা হবে। ভর্তির আবেদন প্রক্রিয়া পহেলা অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।