আদালতের তোপে ৩ পুলিশ কর্মকর্তা
‘অন্যায়ভাবে আটক’ এবং ‘ভুয়া’ তদন্ত প্রতিবেদন করায় তিন পুলিশ কর্মকর্তাকে বদলির নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদেনর শুনানির এক পর্যায়ে সোমবার হাই কোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
ওই তিন পুলিশ কর্মকর্তা হলেন- নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, উপ-পরিদর্শক রফিক ও আশরাফ।
আদালতে আবেদনকারী পক্ষে ছিলেন মুহম্মদ নূর হোসেন ও মো. ইকবাল হোসেন।
মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক পরিবারের ৫ সদস্যকে অবৈধভাবে আটক করে নির্যাতনের অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে এই আদেশ আসে।
