হিজলায় হরতালে টেম্পুতে আগুন
বরিশালের হিজলা উপজেলায় ছাত্রদলের অর্ধদিবস হরতাল চলাকালে একটি টেম্পুতে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা।
পুলিশ জানায়, সোমবার সকালে পিকেটিং করার সময় দুজনকে আটক করা হয়েছে। এরা হলেন ছাত্রদলকর্মী আব্দুল মতিন রুবেল ও শিবিরকর্মী মো. মামুন।
পূর্ব নির্ধারিত কর্মীসভা করতে না দেয়া এবং নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ হরতাল ডাকে উপজেলা ছাত্রদল।
এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ছাত্রদলকর্মী আব্দুল মতিন রুবেলকে আটক করে।
এছাড়া হরিনাথপুর এলাকায় যানবাহন চলাচলে বাধা ও যানবাহনে ভাংচুরের চেষ্টা করলে শিবিরকর্মী মামুনকে আটক করা হয়।
টেম্পুতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হবে বলে জানান ওসি।
