২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতু থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জরাজীর্ণ সেতু ভেঙে পানিতে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 06:53 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

এ সময় নিখোঁজ হয় এক শিশু এবং আহত হন দুই নারী।

রোববার দুপুরে এ দুর্ঘটনায় মৃত অর্চনা রানী কর্মকার (৩৬) ব্যবসায়ী গৌতম কর্মকারের স্ত্রী।

স্থানীয়রা জানান, সুনীল মালির নতুন জামাই ও মেয়েকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে মালির  খালের ওপর সুপারি গাছের পাটাতন দিয়ে ছাউনি দেয়া সেতুটি ভেঙে পড়ে।

ঘটনাস্থলে অর্চনার মৃত্যু হয়। এ সময় জীবন মালাকারের স্ত্রী সীমা রানী মালাকারের কোলে থাকা তার এক বছরের ছেলে দীপ্ত নিখোঁজ হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, থানার ওসি মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউএনও কাজী মাহবুবুর রশিদ বলেন, অর্থাভাবে সেতুটি নির্মাণ করা হয়নি। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হবে।