২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি পরিবহনে নতুন বাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হয়েছে নতুন একটি বাস।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 06:19 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

শনিবার সকালে বাসটির যাত্রা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রশাসন নতুন বাস কেনার সিদ্ধান্ত নেয়।

“৫২ আসনের নতুন বাসটি দাম প্রায় ৩২ লাখ টাকা।”

বিশ্ববিদ্যালয়ে ৩৭টি বাসের মধ্যে ২৬টি সচল রয়েছে।

গত ২০ অগাস্ট ‘পরিবহন সমস্যায় রাবি শিক্ষার্থীরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।