বাগেরহাটে পিটুনিতে ইজিবাইক চালক খুন
বাগেরহাটের মোল্লাহাটে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার বিকালে উপজেলার জয়ডিহি বাজারে এই হামলায় নিহত সাইদুল শেখ (২৫) উদয়পুর ইউনিয়নের দক্ষিণ গাড়ফা গ্রামের বেলায়েত শেখের ছেলে।
এক এলাকার গাড়ি অন্য এলাকায় চালানোর চেষ্টা করায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
মোল্লাহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম বলেন, বিকাল ৩টার দিকে উপজেলা সদর থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে জয়ডিহি বাজারে আসেন সাইদুল।
এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা অন্য ইজিবাইক চালকরা তাকে যাত্রী নামিয়ে দিয়ে চলে যেতে বলে।
কিন্তু সাইদুল যাত্রী নামাতে অপারগতা প্রকাশ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা হাতুড়ি দিকে তাকে প্রচণ্ড মারধর করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
