২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাককর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ১

সাভারে এক পোশাককর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 01:28 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শনিবার পুলিশ সাভারের জামসিং মডেল টাউন এলাকার হাসান খানের বাড়ির গোডাউন থেকে নার্গিস আক্তারের (২২) লাশটি উদ্ধার করে।

মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা এলাকার আব্দুলের মেয়ে নার্গিস আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতো বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় নার্গিসের স্বামী পরিচয় দেয়া মো. মাসুম (২৮) নামে এক যুবককে আটক করেছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো লাশটি উদ্ধার করা হয়। আটক করা হয় মাসুমকে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে মাসুম জানায় গত ৩/৪ মাস আগে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করে।

এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।