বাকৃবিতে ছাত্রদলের সংঘর্ষে আহত ১০
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক নম্বর গেইটে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে সুজন সোহাগ, ইসমাইল হোসেন ও জুয়েলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে বসার জাযগা নিয়ে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল ও সাংগঠনিক সম্পাদক সুজন অনুসারিদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে জানান ওসি।
