কুষ্টিয়া সীমান্তের ওপাড়ে দুই বাংলাদেশি আটক
অবৈধ পথে এদেশে আসার সময় সীমান্তের ওপাড়ে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।
শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপাড়ে আটক হন হীরা (৩২) ও আল্টু (৪২)।
৩২ বিজিবি ব্যাটালিয়েনের অধিনায়ক লে. কর্নেল কাজী আরমান হোসেন জানান, সাতজন বাংলাদেশি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারত থেকে সীমান্তের ১৫৭-১ (এস) পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশকালে সরকার পাড়া ক্যাম্পের বিএসএফ তাদের ধাওয়া করে।
পাঁচজন পালিয়ে এপাড়ে আসতে সক্ষম হলেও হীরা ও আল্টু বিএসএফের হাতে ধরা পড়েন।
আটক হীরা ভাগজোত এলাকার আফতাব মন্ডলের ছেলে এবং আল্টু পাশের মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকার প্রয়াত খোদাবক্সের ছেলে।
তাদের ফেরত চেয়ে শনিবার বিএসএফের কাছে পত্র পাঠানো হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
