সেনাবাহিনীর সাধারণ সদস্যদের উচ্চ শিক্ষা গ্রহণের পথ তৈরির পদক্ষেপ সরকার নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজস্ব প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
20 Sep 2013, 12:43 AM
Updated :
23 Aug 2022, 06:56 PM
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে ২০ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রশিক্ষণ মাঠে দরবারে তিনি এ কথা বলেন।
সেনাবাহিনীকে আন্তর্জাতিক সমমর্যাদায় পৌঁছে দেয়ার অভিপ্রায় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের মধ্যে যাদের উচ্চ শিক্ষার আকাঙ্ক্ষা রয়েছে, তাদের আকাঙ্ক্ষা পূরণে সৈনিকদের উচ্চ শিক্ষার পদক্ষেপ নেয়া হবে।”
দক্ষ, সুশৃঙ্খল, সুসজ্জিত এবং শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে শেখ হাসিনা তার সরকারের সময়ে সেনাবাহিনীর উন্নয়নের এবং সেনা সদস্যদের কল্যাণে নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে জাতীয় সংসদের উপ-নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন নিয়েও কথা বলেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, “সব থেকে বড় কথা হলো, আমাদের দেশের গণতন্ত্রকে সুরক্ষিত করা এবং গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখা।জনগণ ভোটের মালিক। আমি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। আমরা জনগণের অধিকার নিশ্চিত করেছি।”
ধর্মীয় অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখানে একটি কথা না বললেই নয়। একটি মহল ধর্মীয় উম্মদনা ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বলা হলো শাপলা চত্বরে আড়াই হাজার মানুষ মারা গেছে। একটি জায়গায় আড়াই হাজার মানুষ মারা গেলে কতো হাজার মানুষ আহত হবে? আর এক লাখ ৫০ হাজার রাউন্ড গুলি ছোড়া হলে ওই এলাকার কোনো স্থাপনাই তো অক্ষত থাকবে না। শাপলা চত্বরে গিয়ে দেখা গেলো এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই।”
নিহতের সংখ্যা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “আড়াই হাজার থেকে কমে আসলো ছয়’শোতে। সেটাও খোঁজ করে দেখা গেলো ১১ জন সেখানে মারা গিয়েছিলো। সেখানে চারটি লাশ আগেই ছিলো। বয়স্ক, তারা মারা গিয়েছিলো। সেখানে তাদের জানাজা হয়েছিলো।”
“মিথ্যা অপপ্রচারের শিকার আমরা সব সময় হই। ৯৬এ নির্বাচনের আগে বলা হয়েছিলো, আওয়ামী লীগ আসলে মসজিদে উলুধ্বনি শোনা যাবে।”
অনুষ্ঠানের শুরুতেই সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া তার স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “আপনার নেতৃত্বে যে কোনো ত্যাগ স্বীকারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
বর্তমান সরকারের সময়ে সেনাবাহিনীর উন্নয়নে যথা সম্ভব বাস্তব পদক্ষেপ নেয়া হয়েছে বলে সেনা প্রধান উল্লেখ করেন।
ইকবাল করিম ভূইয়া বলেন, “আপনার (প্রধানমন্ত্রী) ব্যক্তিগত উদ্যোগে সেনা সদস্যদের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের উন্নয়নের পদক্ষেপ নেয়া হয়েছে। সাভারসহ ঢাকার বাইরে আরো চার জেলায় ডিওএইচএসের ব্যপ্তি বাড়ানো হয়েছে।”
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, “সেনাবাহিনী আজ তাদের নানাবিধ জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য জনগণের নির্ভরতা অর্জন করতে পেরেছে।”
অভিযানধর্মী, কল্যাণমুখী ও জনহিতকর কর্মকাণ্ডের জন্য সেনা সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই জন্য আধুনিক যন্ত্রপাতি কেনা হবে।
চতুর্থ প্রজন্সের এমবিটি-২০০০ ট্যাংক, গোলন্দাজ বহরের জন্য প্রথমবারের মত স্বচালিত কামানসহ বিভিন্ন ধরনের রাডার, পদাতিক বাহিনীর জন্য এপিসি ও অন্যান্য আধুণিক সরঞ্জাম, আর্মি এভিয়েশনের জন্য আধুনিক হেলিকপ্টার কেনার কথাও বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শেষে সেনা সদস্যদের তার কাছে কোনো প্রশ্ন থাকলে করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এসময় লেফট্যানেন্ট মেসবাহ অসামরিক সরকারি কর্মকর্তাদের মতো অবিবাহিত সেনা কর্মকর্তাদের বাড়িভাড়া দেয়ার অনুরোধ করেন।জবাবে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সেনা সদস্যদের বাসস্থানের উন্নয়নে পদক্ষেপ নিচ্ছে।
সৈনিক মনীরুজ্জামান প্রধানমন্ত্রীর কাছে জানতে চান যে, সেনাবাহিনীর জন্য পৃথক বেতন স্কেল করা যায় কিনা।
এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, সরকার এই বিষয়টি বিবেচনায় রেখে পরিকল্পনা নিতে পারে। আলাপ আলোচনা করে আর্থিক শৃঙ্খলা ও সামঞ্জস্য বজায় রেখেই সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
ল্যান্স নায়েক মোদাচ্ছের ৬০ শতাংশ ঝুঁকি ভাতা প্রবর্তনের অনুরোধ করলে প্রধানমন্ত্রী বলেন, নতুন পে-স্কেল যখন দেয়া হবে- তখন এই বিষয়টি বিবেচনায় নেয়া হবে।
কর্পোরাল সুরুজ্জামান সেনা প্রধানের পদমর্যাদা প্রতিমন্ত্রী করার কথা বললে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক প্রতিষ্ঠানের নিজেস্ব নিয়ম আছে। আর কে কোন পদমর্যাদা পাবে- তা সংবিধানেই আছে।
প্রধানমন্ত্রীকে জানানো হয়, তিন বছর পর্যন্ত সেনা সদস্যদের সন্তানদের জন্য রেশন হিসাবে শুধু চিনি দেয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী সেনা প্রধানকে বলেন, যেন শিশুদের জন্য রেশনে দুধের ব্যবস্থা করা হয়।
কর্পোরাল শামীম সকল সৈনিককে জাতিসংঘের মিশনে নেয়ার কথা বলেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে সেনা সদস্য পাঠানো হয়।
সেনাবাহিনীর সাধারণ সদস্যদের উচ্চ শিক্ষা গ্রহণের পথ তৈরির পদক্ষেপ সরকার নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজস্ব প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ০০:৪৩, ২০ সেপ্টেম্বর ২০১৩ | আপডেট: ১৮:৫৬, ২৩ আগস্ট ২০২২