দশ দিনের জন্য সংসদ মুলতবি
সংসদ অধিবেশন ১০ দিনের জন্য মুলতবি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ডেপুটি স্পিকার শওকত আলী সংসদ অধিবেশন আগামী ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।
বিরোধী দলের অনুপস্থিতিতেই গত ১২ সেপ্টেম্বর নবম সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়।
কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এই অধিবেশন চলবে। এটাই সংসদের শেষ অধিবেশন।
