মুন্সীগঞ্জে শিক্ষিকার লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মিথিলা দে (২৫) ষোলঘর সদারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনার পর থেকে মিথিলার স্বামী রাজিব দাসসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
মিথিলার বাবা মুন্সীগঞ্জ বিএডিসি কর্মকর্তা দিলীপ দে’র অভিযোগ, তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।
শ্রীনগর থানার ওসি শেখ মো. মাহবুবুর রহমান জানান, শ্বশুর বাড়ির বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত লাশটি উদ্ধার করেছে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
