২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জামায়াত নেতা গ্রেপ্তার

হরতালের প্রথম দিনে ট্রাকে আগুন দেয়া ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলা জামায়াতে ইসলামীর এক নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 12:45 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শেরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, বৃস্পতিবার সকালে শেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয় ছয়জনকে। বাকি একজন গ্রেপ্তার হন বগুড়া শহর থেকে।  

আটকদের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ হালিমও রয়েছেন। অন্যরাও জামায়াত-শিবিরকর্মী বলে জানিয়েছেন ওসি।

আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে শেরপুরে সার বোঝাই ট্রাকটিতে আগুন দেয় জামায়াত-শিবির নেতাকর্মীরা। এতে অগ্নিদগ্ধ হন ট্রাক চালক শামছুল (৪০) ।

রাতেই শামছুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোরে ঢাকায় পাঠানো হয়।