২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

রাজধানীর তুরাগ থানায়  এক  হাজার  ইয়াবাসহ একজনকে  গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 10:36 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বুধবার বিকেলে তুরাগের নলখোলা  তিন রাস্তার মোড় এলাকার একটি বাড়ি থেকে ইয়াবাসহ নুরুল আলমকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা উপ অঞ্চলের সহকারী পরিচালক মো. নাজমুল কবীর জানান।

তিনি বলেন, নুরুলের কাছ থেকে এক হাজার  ইয়াবা ট্যাবলেট ছাড়াও নগদ ৪৯ হাজার টাকা এবং দুটি মোবাইল  সেট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তুরাগ থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।