২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হরতালে বোমা বিস্ফোরণ

হরতালের সমর্থনে ফেনীতে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত শিবিরকর্মীরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 05:04 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহাকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লারসহ দলের নেতাদের মুক্তির দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকে তারা।

জেলা পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকালে শিবিরকর্মীরা ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, রামপুর রাস্তার মাথা, শিশু নিকেতন স্কুল, বীর উত্তম শহীদ মেজর সালাউদ্দিন মমতাজ হাই স্কুল ও ইসলামপুর রোডের মাথায় রাস্তায় আগুন জ্বালিয়ে মিছিল করে।

এ সময় বড় জামে মসজিদের সামনে ২টি ও ফালাহিয়া মাদ্রাসা এলাকায় জামায়াতের কার্যালয়ের সামনে ২টি হাতবোমা বিস্ফোরিত হয়।

ফেনীর সহকারী পুলিশ সুপার (এএসপি, সার্কেল) সামসুল আলম সরকার জানান, সকাল ১০টার দিকে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় শিবির পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে টিল ছুড়ে।

পুলিশ এ সময় ৫ রাউন্ড শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এছাড়া হরতাল শুরুর আগে সোনাগাজী উপজেলার পালগিরি গ্রাম থেকে দাড়োগার হাট আলিম মাদ্রাসার শিবির সভাপতি মহিউদ্দিন সুমন (১৮), ফেনী সরকারী কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রদলকর্মী এনামুল হক সোহাগকে (২২) আটক করেছে পুলিশ।

হরতালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে পুলিশের পাশাপাশি অতিরিক্ত র‌্যাবও মোতায়েন রয়েছে।

হরতালে সকাল থেকে শহরের দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি কম।

ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।