শেরপুরে প্রতিমা ভাংচুর
শেরপুর সদর উপজেলায় একটি মন্দিরে তিনটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
রৌহা মোদকপাড়া কালী মন্দিরের দুর্গা মণ্ডপে এ ভাংচুরের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আইরীন ফারজানাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পূজা উদযাপন পরিষদের সভাপতি খোকন চন্দ্র মোদক জানান, মন্দিরে প্রতিবছরের মতো এবারও সনাতন ধর্মালম্বীরা দুর্গা পূজার আয়োজন করেছেন।
বুধবার রাতে কে বা কারা মণ্ডপে প্রবেশ করে অসুর, কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত-পা ভেঙে ফেলে।
বুধবার সকালে বিষয়টি পূজারীদের নজরে এলে পুলিশকে খবর দেয়া হয়।
এ ঘটনায় শেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও খোকন জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান জানান, কারা, কেন ও কী উদ্দেশ্যে এ কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
