২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েজামাইকে হত্যার দায়ে শ্বশুরের যাবজ্জীবন

মেয়ের জামাইকে হত্যার দায়ে শ্বশুরসহ চারজনকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নেত্রকোনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 03:12 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বুধবার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় দেন।

দণ্ডিতদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাভোগ করতে হবে।

দণ্ডিতরা হলেন আটপাড়া উপজেলার রামজীবনপুর গ্রামের আব্দুল মজিদ মিয়া, লাল চৌধুরী, দুদু মিয়া ও আব্দুর রব।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই অভিযুক্তকে বেকসুর খালাস এবং মামলা চলাকালে মৃত্যু হওয়ায় দুইজনকে অব্যহতি দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কমলেশ কুমার জানান, রামজীবনপুর গ্রামের তোতা মিয়ার সঙ্গে তার শ্বশুর একই গ্রামের আব্দুল মজিদের পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল।

এর জের ধরে ২০১১ সালের ৩০ নভেম্বর রাতে মজিদ তার লোকজন নিয়ে তোতা মিয়াকে খুন করে।

এ ঘটনায় তোতা মিয়ার বোন কুলসুম বাদী হয়ে আটজনের বিরুদ্ধে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।