ফরিদপুরে ফেনসিডিল উদ্ধার
ফরিদপুরের মধুখালীতে একটি পিকআপ ভ্যান থেকে দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
এ সময় পিকআপ চালক রুহুল আমিন (২৫) ও ‘মাদক ব্যবসায়ী’ নয়নকে (৩০) আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকালে নোয়াপাড়া সড়কের আড়কান্দি সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের সামনে একটি পিকআপ ভ্যানে এ তল্লাশি চালানো হয়।
মধুখালী থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, গোপন খবর পেয়ে যশোর থেকে ঢাকাগামী ভ্যানটিতে তল্লাশি চালিয়ে এক হাজার ৫১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মুরগীবাহী পিকআপ ভ্যানটিতে বিশেষ কায়দায় এ ফেনসিডিলের বোতলগুলো বহন করা হচ্ছিল বলে তিনি জানান।
আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
