২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দুদলের সংঘর্ষ, ১১ জন গুলিবিদ্ধ

পূর্ব বিরোধের জেরে নাটোরের সিংড়া উপজেলায় দুদলের সংঘর্ষে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 11:32 AM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বুধবার সকালে ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার ফায়জুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে নৌকাযোগে সেখানে পুলিশ রওনা হয়েছে।

আহতদের হাসপাতালে পাঠানোর হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ডাহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম মৃধার বরাত সিংড়া থানা পুলিশ জানায়, সকাল ৯টার দিকে বেড়াবাড়ি গ্রামের সাইফুল ইসলাম (জেলা যুবলীগ সদস্য) ও তার ভাই রেজাউল করিমের সমর্থকরা বন্দুক ও দেশি অস্ত্রসস্ত্র নিয়ে একই গ্রামের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসলাম সরকারের সমর্থক আব্দুল হাকিমের বাড়িতে হামলা চালায়।

এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়।

ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা আরো জানান, গুলিবিদ্ধরা হলেন বেলাল হোসেন (৪৫), বিপ্লব (৪৫), মুনছের আলী (৫৫), আব্দুল হাকিম (৫০), আতিকুর রহমান (৫০), রেজাউল ইসলাম (৪৫), আফছার আলী (৫৫), আলম হোসেন (৩৫), আবুল খন্দকার (৭০), সোহেল রানা (৪০) ও ফুটু (৪৫)।