২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই বাসে আগুন

গাজীপুরে দুটি বাসে আগুন দিয়েছে জামায়াতে ইসলামীর সমর্থকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 10:38 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

জয়দেবপুর থানার এএসআই মো. শহীদুল্লাহ জানান, মঙ্গলবার সন্ধ্যায় চান্দনা-চৌরাস্তার দক্ষিণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি এবং রাত পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস সড়কে একটি বাসে আগুন দেয় জামায়াত কর্মীরা।

এদিকে নাশকতার পরিকল্পনার অভিযোগে কোনাবাড়ি জামায়াতের আমির আব্দুল বাসেতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে এএসআই জানান, সন্ধ্যায় জামায়াতের ডাকা হরতালের সমর্থনে চান্দনা-চৌরাস্তা জামে মসজিদ এলাকা থেকে একটি মিছিল বের হয়। পরে মিছিল থেকে শাহজালাল ব্যাংকের দক্ষিণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়।

পরে এলাকাবাসী গিয়ে বাসের আগুন নেভায়। আগুনে বাসের বেশ কিছু সিট পুড়ে গেছে।

এরপর রাত পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস সড়কে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নেভায়।

মঙ্গলবার যুদ্ধাপরাধে আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায়ের পর সারা দেশে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।