২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে শিবিরের মিছিল, গাড়ি ভাংচুর

আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার পর নোয়াখালীতে হাতবোমার বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের সময় শিবিরকর্মীদের সঙ্গে সংঘর্ষে ছাত্রলীগের অন্তত দুজন আহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 05:45 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে জেলা শহর মাইজদীতে শিবিরকর্মীরা হাতবোমার বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর করে।

আহত দুই ছাত্রলীগকর্মী রহমত উল্লা ও রাজু আহমেদকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, দুপুর ১টার দিকে একদল শিবিরকর্মী শহরে ঝটিকা মিছিল বের করে। মিছিলকারীরা বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং টাউন হলের মোড়ে একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে।

এক পর্যায়ে ছাত্রলীগ ও শিবিরকর্মীদের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগের রহমত উল্লা ও রাজু আহমেদ নামে দুই কর্মী আহত হন।

এ ঘটনার পর শহরের সরকারি আবাসিক এলাকা ও হাউজিং এস্টেটে অভিযান চালিয়ে শিবিরের এককর্মীকে আটক করে পুলিশ।