২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অপহৃত শিশু জামালপুরে উদ্ধার

গাজীপুর থেকে অপহৃত আড়াই বছরের এক শিশুকে জামালপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 12:37 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

মঙ্গলবার সকালে বকশিগঞ্জে এ অভিযান চলাকালে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

শিশু ফারজানা গাজীপুর নগরীর কাশিমপুরের এনায়েতপুর গ্রামের মো. ফারুকের মেয়ে।

গাজীপুরের চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আল আমিন জানান, সোমবার দুপুরে তাদের পাশের বাড়ির ভাড়াটিয়া কয়েকজন যুবক ফারজানাকে অপহরণ করে। ঘটনাটি কোনাবাড়ীর চক্রবর্তী ফাঁড়ির পুলিশকে জানানো হয় এবং জয়দেবপুর থানায় মামলা করা হয়।

গোপন সংবাদ পেয়ে পুলিশ জামালপুরের বকশিগঞ্জে অভিযান চালায়।

অভিযানে গ্রেপ্তার চারজন হলেন নেত্রকোনার আব্দুল আলী (২৬), সিরাজগঞ্জের মো. রাজু (২০), কুড়িগ্রামের আব্দুল খালেক (২৫) ও দিনাজপুরের আল আমিন (২২)।

এ সময় অপহরণকারীদের মূল হোতা সেলিম পালিয়ে যান বলে পুলিশ কর্মকর্তা জানান।

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ফারজানাকে অপহরণ করা হয়েছিল বলে গ্রেপ্তাররা পুলিশকে জানান।