২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় ২ কলেজছাত্র নিহত

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের বাগবাড়িতে বাসচাপায় দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৮ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 09:30 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহিদুল বুলবুল কারিগরি কলেজের প্রথম বর্ষের ছাত্র ও বেলকুচি উপজেলা রাজাপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে হযরত আলী (১৮) এবং একই কলেজের একই বর্ষের ছাত্র ও কামারখন্দ উপজেলার ময়নাকান্দি গ্রামের শুকুর আলীর ছেলে রেজাউল করিম (১৭)।

আহতদের মধ্যে ৩ জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি মেহেদী হাসান জানান, ৫ কলেজছাত্র সাইকেলে করে সড়ক পার হচ্ছিলেন। এ সময় বাসটি তাদের চাপা দেয়।

এ সময় পাঁচ কলেজছাত্র, বাসের যাত্রী মিলে অন্তত ১০ জন আহত হন।

বগুড়ায় হাসপাতালে নেয়ার পথে হযরত এবং চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রেজাউল মারা যান।

বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান ওসি মেহেদী হাসান।