ভুয়াপুর উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খান মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাউৎবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভূঞাপুর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, রাউৎবাড়ী গ্রামের মাধু মালেকের বাড়ির সামনে থেকে গোবিন্দাসী নৌ-পুলিশ মিলনকে গ্রেপ্তার করে।
রেজাউল চারটি মামলায় সাজাপ্রাপ্ত ও চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলেও তিনি জানান।
