২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই আইনে সংশোধন আনতে সংসদে বিল

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার (সংশোধন) আইন-২০১৩ সংশোধন বিল সংসদে উত্থাপিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 09:26 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

রোববার সংসদ অধিবেশনে বিল দুটি উত্থাপিত হলে তা পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নিরাপদ-ন্যায়সঙ্গত অভিবাসন ব্যবস্থা প্রবর্তন এবং অভিবাসীকর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার-কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী বিল সংসদে উত্থাপন করেন।

পরে বিলটি পাঁচ দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

এই আইন লঙ্ঘন করলে পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা দণ্ডের বিধান রাখা হয়েছে।

এছাড়া বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার (সংশোধন) আইন-২০১৩’ সংশোধনের বিল সংসদে উত্থাপন করেন।

বিলটি এক দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।