২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-ভাগ্যকূল-দোহার যোগাযোগ ব্যাহত

পদ্মার ভাঙ্গনে মাওয়া তিন নম্বর ফেরি ঘাট এলাকায় ভাঙ্গন দেখা দেয়ায় মাওয়া-ভাগ্যকূল-দোহার সড়কে যোগাযোগ ব্যাহত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 02:40 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

শনিবার সকাল থেকে মাওয়া থেকে যানবাহনগুলো বিকল্প পথ ব্যবহার করে ভাগ্যকূল-দোহার সড়কে গিয়ে উঠছে বলে জানান বিআইডব্লিউটিএ এর মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক।

তিনি জানান, ভাগ্যকূল থেকে দোহার পর্যন্ত যাতায়াতে কোন সমস্যা হচ্ছে না।

শুক্রবার সকালে এ সড়কের মাওয়া পয়েন্টের একাংশসহ একশ ফুট এলাকা বিলীন যায়।

রাত ৯টার পর বিলীন হয়ে গেছে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ কার্যালয়ের দ্বিতল ভবন। এই নিয়ে গত কয়েক দিনে প্রায় ৭ হাজার ফুট এলাকা বিলীন হয়ে গেছে।

ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার আশ্রয় নিয়েছে মাওয়া পুরাতন পাকিং ইয়ার্ডের খোলা আকাশের নিচে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি হতে পদ্মা এখন মাত্র একশ গজ দূরে। হুমকির মধ্যে পড়েছে বিআইডব্লিউটিএ পাকিং ইয়ার্ড, অফিস, মাওয়া বন্দর, আবহাওয়া ভবন, বাড়িঘরসহ বহু সরকারি-বেসরকারি স্থাপনা।

পরিবেশ বিশেষজ্ঞ আরিফুর রহমান জানান, তীব্র  স্রোতের  মধ্যে পদ্মার পানি কমতে শুরু করায় ভাঙ্গনের তীব্রতা বেড়েছে।