২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফুটপাথ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম নগরীর ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের যাতায়াত নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে তিনটি বেসরকারি সংগঠন।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 08:28 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় জন উদ্যোগ, পিপলস ভয়েস ও পরিবেশ ছাত্র ফোরামের কর্মীরা যৌথভাবে এই কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সব সড়কের ফুটপাত দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকায় চলাচলে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দখলদাররা ফুটপাত ছাড়িয়ে মূল সড়কও দখল করে দোকান গড়ে তুলেছে ও গাড়ি পার্কিং করছে।

জনদুর্ভোগ সৃষ্টিকারি এই সমস্যাটি প্রশাসনের নজরে আসলেও তারা কোনো উদ্যোগ নিচ্ছেনা বলে অভিযোগ করেন বক্তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন পিপলস ভয়েসের আহ্বায়ক শরীফ চৌহান। বক্তব্য রাখেন, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, শিশু সংগঠক মোর্শেদ আলম চৌধুরী, শিক্ষক সালমা জাহান মিলিসহ অন্যান্যরা।