২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র পেটানোয় অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ

এক ছাত্রকে পিটিয়ে আহত করার প্রতিবাদে অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের একদল শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 02:22 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার  সকালে কলেজের শ্রেণিকক্ষ তালাবন্ধ করে বিক্ষোভ করে তারা।

এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র রাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “এক সহপাঠীকে পিটিয়ে আহত করার জন্য আমরা অধ্যক্ষের অপসারণ দাবি করছি।”

বুধবার অধ্যক্ষের বেত্রাঘাতে আহত হন এইচএসসির দ্বিতীয় বর্ষের  ছাত্র সাদিকুর রহমান। বর্তমানে তিনি হাটহাজারী আধুনিক হাসপাতালে ভর্তি আছেন।

 এ বিষয়ে অধ্যক্ষ কিরণ চন্দ্র দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলেজে বিশৃঙ্খলা  সৃষ্টি এবং তারপর অসদাচরণ করায় আমি তাকে শাসন করেছিলাম।”

কলেজের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।