২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে দুই বছর পর হাউজি বন্ধ

ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে টানা দুই বছর ধরে চলা হাউজি খেলা বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 05:47 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

ক্রীড়া সংস্থার সভাপতি মো. হুমায়ুন কবির খোন্দকার হাউজি বন্ধের ঘোষণা দেন।

সভায় জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরীসহ বক্তারা বলেন, হাউজির নামে জেলা ক্রীড়া সংস্থার তহবিল সংগ্রহের জন্য এভাবে প্রকাশ্যে জুয়া খেলা চলতে পারে না।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য গিয়াস উদ্দিন বুলবুল এ ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বলেন, তার জানা মতে শুধু হাউজি খেলতে গিয়ে বেশ কটি পরিবার নিঃস্ব হয়ে গেছে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার জানান, খেলাধুলার মানোন্নয়ের জন্যই স্টেডিয়ামে হাউজি খেলার আয়োজন করা হয়।

তিনি বলেন, “গত দু’বছরে জেলায় খেলাধুলায় বেশ উন্নতি হয়েছে। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার নামে ব্যাংকে ২৫ লাখ টাকার একটি স্থায়ী আমানত রাখা হয়েছে।”