২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে  ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 03:30 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মিরসরাই বাজারের নিকটবর্তী বাদামতলীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মিরসাইয়ের মগাদিয়া গ্রামের নুর হোসেন (৪৫) ও হাইতকান্দি গ্রামের নিরঞ্জন দাশ (৪২)।  

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

ওসি জানান,  চট্টগ্রামগামী দ্রুতগতির একটি ট্রাকমিরসরাইগামী অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নূর হোসেন ও নিরঞ্জন মারা যায়।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।