২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আড়াই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

মাগুরায় ২ হাজার ছয়শো বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।     

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 08:46 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগুরা-যশোর সড়কের মাগুরা শহরের ভায়না মৎস্য অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- যশোর শহরের মুড়লী এলাকার মশিউর রহমান বাবু (৪৫) ও ঝিকড়গাছার নাসিম হোসেন (৩২)।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ বস্তা ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করা হয়।

ফেনসিডিলের চালানটি যশোর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে গ্রেফতারকৃরা পুলিশকে জানিয়েছে।

এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।