ফলে ফরমালিন: তিন ব্যবসায়ীকে জরিমানা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ফলে ফরমালিন দেওয়ার অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার বিকালে কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আলম সাথীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করে।
এরমধ্যে ব্যবসায়ী মো. হারেজ মিয়াকে ১০ হাজার, আবদুল বারেককে ৫ হাজার ও মো. শাহজাহান মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নাছরিন আলম ।
এ সময় উপজেলা মৎস কর্মকর্তা মামুন আর রশিদ, উপজেলা খাদ্য কর্মকর্তা খাদেম আলী ইসলাম উপস্থিত ছিলেন।
