২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে কোস্ট গার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধ

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে, কাউকে আটক করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 04:56 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

কোস্ট গার্ড জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুধমুখী খাল এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়।

বনদস্যুরা পিছু হটলে ঘটনাস্থল থেকে অন্ত্র ও বন্দুকের তাজা গুলিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্র বনদস্যু রেজাউল ওরফে শীর্ষ বাহিনীর বলে দাবি করেছে কোস্ট গার্ড।

মংলার কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে কোস্ট গার্ডের একটি দল অভিযানে যায়।

বনদস্যু রেজাউল ওরফে শীর্ষ বাহিনীর সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালালে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়।

উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক, তিনটি ওয়ান স্যুটারগান, ৭৭টি বন্দুকের তাজা গুলি, একটি রামদা ও একটি নৌকা।

উদ্ধার জেলেরা হলেন মো. সেকেন্দার ফকির (৩৬), মো. আজিজ শেখ (২৬), মো. আবু জাফর (২২) ও মো. জালাল উদ্দিন (৪০)। সবার বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার সোনাইলতলা গ্রামে।