চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ওয়াসা মোড়ে সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই দুর্ঘটনায় হুমায়ন কবির (৬০) মারা যান বলে পু্লিশ জানিয়েছে।
নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পারাপারের সময় একটি সিএনজি চালিত অটোরিকশা হুমায়নকে চাপা দেয়।
হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
