২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 04:57 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিম উদ্দিন উপজেলার বাঐখোলা গ্রামের বাসিন্দা।

মহাসড়ক পুলিশের গোড়াই থানার উপ-পরিদর্শক (এসআই) বাহার আলম জানান, আজিম উদ্দিন সকালে সড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় বালুভর্তি একটি ট্রাক পেছনদিক থেকে তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করেছে, চালক পলাতক রয়েছে বলে জানান এসআই।