আবহাওয়া উপযোগী ভবন নির্মাণে গুরুত্ব প্রধানমন্ত্রীর
দুর্যোগ মোকাবিলায় বাঁধ সুক্ষার উপযোগী গাছ লাগানোর পাশাপাশি ইমারত বিধি মেনে দেশের আবহাওয়া উপযোগী ভবন নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠকে উঁচু ভবনগুলোর যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপরও জোর দেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ওই শেষে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এক সময় দুর্যোগপ্রবণ দেশ হিসাবে পরিচিত ছিল। এখন সেই বদনাম ঘোঁচার সময় হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে এখন সবাই অনুসরণ করতে চায়।
আগের বৈঠকের সিদ্ধান্ত ও সেগুলো বাস্তবায়নের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দেন বলে প্রেস সচিব জানান।
প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, দুর্যোগ ব্যবস্থানার ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল- সেগুলো চিহ্নিত করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা আইন করা হয়েছে।
অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইঞাসহ সংশ্লিষ্ট সচিব ও সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
