২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশপুর সীমান্তের ওপাড়ে বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপাড়ে গরু আনতে গিয়ে এক বাংলাদেশি আটক হয়েছেন বিএসএফের হাতে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 01:28 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

বিজিবি জানায়, শনিবার রাতে মহেশপুর উপজেলার ফতেপুর সীমান্ত এলাকা থেকে আটক সাইদুর রহমান ডাকাতিয়া গ্রামের মইনুদ্দিনের ছেলে।

বিজিবির চুয়াডাঙ্গা- ৬ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান জানান, সাইদুর রহমান গরু আনতে ভারত গেলে রাত ১১টার দিকে জিরো লাইন থেকে ভারতের দুই কিলোমিটার ভিতরে ফতেপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য যোগাযোগ হয়েছে।

বিএসএফের বরাত দিয়ে বিজিবি কর্মকর্তা আরো বলেন, আটক বাংলাদেশিকে নদীয়া জেলার হাঁসখালী থানায় সোপর্দ করা হয়েছে।