২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় শ্রমিককে জবাই

চুয়াডাঙ্গা শহরে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 11:56 AM

Updated : 23 Aug 2022, 06:52 PM

রোববার সকালে টাউন মাঠ এলাকায় মোহাম্মদী শপিং কমপ্লেক্সের পিছনের আমবাগানে মিলনের (২৪) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

মিলন পৌর কলেজপাড়ার শরীফ উদ্দীন মণ্ডলের ছেলে। শহরের একটি ওয়েল্ডিং কারখানার শ্রমিক ছিলেন তিনি। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি গাজী মোহাম্মদ ইব্রাহিম জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো জানান, রাতে কারখানা থেকে কাজ শেষ করে আর বাড়ি ফেরেননি মিলন।