কিশোরগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান শামুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার দুপুরে শহরের হারুয়া এলাকার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল মালেক বলেন, বিএনপির ডাকা হরতাল ও বিক্ষোভ কর্মসূচির সময় পুলিশের কাজে বাধা ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে দ্রুত বিচার আইনে দায়েরকৃত দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
