২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভল্ট ভেঙ্গে কৃষি ব্যাংকের টাকা লুট

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙ্গে টাকা চুরি হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অাটক করা হয়েছে ব্যাংকের প্রহরীকে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 04:59 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

ব্যাংকের বকশিগঞ্জ শাখার ব্যবস্থাপক একরামিন খান বাবু জানান, বৃহস্পতিবার সকালে ব্যাংকে গিয়ে লকারের ভল্ট ভাঙ্গা এবং জানালার গ্রিল ভাঙ্গা দেখতে পান তিনি।

“ভল্ট থেকে মোট ২ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।”

বকশিগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, বুধবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে প্রহরী রফিকুল ইসলামকে।

ব্যাঙ্কের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশ এর তদন্ত করছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম এবং কৃষি ব্যাংকের জামালপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক হযরত আলী।