২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভুয়া র‌্যাব গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ থেকে র‌্যাব সদস্য পরিচয়ধারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। জব্দ করা হয়েছে তার ভুয়া পরিচয়পত্রও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

র‌্যাব-৭ এর মেজর জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সকালে মো. সাইফুদ্দিনকে বৈলতলী এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুদ্দিন (২৭) চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামের আবুল হোসেনের ছেলে।   

মেজর জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  সাইফুদ্দিন নিজেকে র‌্যাবের উপ-সহকারী পরিচালকসহ বিভিন্ন  পরিচয় দিয়ে দীর্ঘ দিন ধরে প্রতারণা করে আসছিলেন।

এই অভিযোগের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।